আর্থিক সহায়তা
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিল সে। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের হাতে মোবাইল ফোন ও নগদ অর্থসহায়তা তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তাঁর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কিসকুর পরিবারের আর্থিক বাস্তবতা বিবেচনায় তাঁর মায়ের জন্য একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে, যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, কিসকু ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে।
এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী নৈশভোজের আয়োজন করা হবে।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments