বরিশাল অফিসঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামে ববিতা (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামে পান্ডে বাড়ির মৃত. হরিপদ পান্ডে’র মেয়ে ও খোকনের স্ত্রী। তার মৃত্যু রহস্য উদঘাটনে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ২৫ জুলাই রবিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে,২৪ জুলাই শনিবার দুপুরে মৃত. হরিপদ পান্ডের বড় ছেলে মিল্টন পান্ডের ঘরের সামনের বারান্দার আড়ার সাথে ববিতা(২৫)’কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে স্বজনরা উদ্ধার করে নিকটস্থ গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে,বেশ কিছু দিন ধরে ববিতা তার বাবার বাড়িতে বড় ভাই মিল্টন পান্ডের ঘরে বেড়াতে থাকেন। গত কয়েকদিন পূর্বে তার স্বামী খোকনও শশুরবাড়ি বেড়াতে আসে । ববিতার চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মমিন উদ্দিন বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
সব মন্তব্য
No Comments