পিরোজপুর অফিস :বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন ও কৃষি উন্নয়নের ধারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া দুই প্রবীণ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) পিরোজপুর জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৭ সালে শুরু হওয়া এ ঐতিহাসিক কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক রেজা পহলভি মাসুম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির লীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য আখতারুজ্জামান শেখ রাহাদ। সম্মাননা প্রাপ্তরা হলেন হেদায়েতুল ইসলাম ও শাহজাহান বাদশা। তাঁরা শহীদ জিয়াউর রহমানের আহ্বানে দেশের গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন। সম্মাননা গ্রহণের পর প্রবীণ দুই ব্যক্তি বলেন, শহীদ জিয়াউর রহমানের ডাকে দেশ গঠনের কাজে আমরা মাঠে নেমেছিলাম। আজকের এই স্বীকৃতি আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত জননেতা। তিনি কৃষিনির্ভর অর্থনীতির পুনর্গঠনে জনগণকে সম্পৃক্ত করে ‘খাল কাটা কর্মসূচি’র মাধ্যমে উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর এই কর্মধারা আজও দেশের টেকসই উন্নয়নের প্রেরণাসূত্র। বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে শহীদ জিয়ার কর্মদর্শন ও দেশগঠনের ভাবনা সম্পর্কে জানতে হবে, যাতে তারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশের নির্মাণে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে স্থানীয় এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments