ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে ঢাকা শহরে ব্যাটরিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন।তবে, ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটরিচালিত রিকশা চলাচল বন্ধ থাকবে। সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অঅরোচনা সভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমুল্যে বাজারে মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি। জীবিকা আগে না জীবন আগে।যদি ট্রাক এ বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয় তাহলে বাসের কারও কিছু হয়না।ইজিবাইকের ড্রাইভারসহ যাত্রীরা সবাই নিহত হন। এই অবস্থায় ২২টি মহাসড়কে আমরা ইজিবাইক বন্ধ করেছি।
সেতুমন্ত্রী আরও বলেন, বিআরটিএ-কে আমি বলেছি, এদের ( অটোরিকশা চালক) প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন। ড্রাইভারদের ট্রেনিং দিতে হবে এবং গাড়ির সাইজ একটা নিয়মের মধ্যে আনতে হবে।
উল্লেখ্য, গত ১৫ মে বিআরটিএ'র কার্যালয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সিটেতে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন।
এ ঘোষণার পরপরই ব্যাটরিচালিত যানবাহন চালকরা আন্দোলনে নামেন। রাজধানীর বেশ কয়েকটি মহাসড়কে আন্দোলন সংঘর্ষ ও ভাংচুড়ের রূপ নিয়েছিল।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments