ডেস্ক রিপোর্ট: দেমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণপিটুনিতে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৩ জুলাই ) এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সংস্থাটির সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এমন বর্বর হত্যাকান্ড শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, এটি নাগরিক নিরাপত্তা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যনুযায়ী, সব শেষ বৃহস্পতিবার ( ৩ জুলাই ) কুমিল্লার মুরাদনগর উপজেলা কড়ইবাড়ি গ্রামে প্রকাশ্যে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে দেমে ক্রমবর্ধমান গণপিটুনির সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতিতে উদ্বেগ বাড়ছে।
মুরাদনগরে নিহত রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তারকে (২২) উচ্ছৃঙ্খল একদল মানুষ নিজ বাড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরিবারের একজন নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আসক'র পরসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে গণপিটুনির ঘটনায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আসক মনে করে, এ ধরনের সহিংসতা বিচারহীনতার কারণে বাড়ছে এবং সমাজে ভয় ও নিরাপত্তাহীনতার সংস্কৃতি প্রোথিত করেছে।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments