বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদ ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাবেক শিক্ষানুরাগী সদস্য কাওসার হোসেন,সহকারি শিক্ষক মোস্তাক আহম্মেদ শরীফ প্রমুখ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলার আলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি স্বপন মাঝি,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments