তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মাজেদ হোসেন (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিক মাজেদের বাড়ি পাঁকা ইউনিয়নের আস্তিক পাড়া গ্রামে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার জিগরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিগরী বাজারের দক্ষিণ পাশে ঘরের টিনের চালার উপর দাঁড়িয়ে গাছের আম পাড়ছিলেন মাজেদ। একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে আম পাড়ার কাঁচা বাঁশের লগি ঠেকলে বিদ্যুতপৃষ্ট হয় মাজেদ। কিছুক্ষন পরে ঘরের চালার উপর পড়ে যান সে। তখন স্থানীয় লোকজন এসে চাল থেকে নামানোর কিছু সময়ের পরে সেখানেই তার মৃত্যু হয়।
জিগরী বাজারের ডেকোরেটর দোকানী রবিউল ইসলাম বলেন, মানুষের চিৎকার শুনে দৌড়ে গিয়ে লোকটিকে ঘরের টিনের উপর পড়ে থাকতে দেখি। তার পাশে বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে আমপাড়া আংটায় ঝুলছে কাঁচা বাঁশের লগি। তখন লগিটি আগে নামিয়ে পরে তাঁকে নামানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এব্যপারে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments