গত ২৪ ঘণ্টায় হামে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশ : 27 May 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত সবাই সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ ২০২৬ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ৫৬০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ বুধবার সকাল ৮টায় এ তথ্য জানিয়েছে।


২৬ মে সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১,০৫৬ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে গত ২৪ ঘণ্টায় হামে মোট মৃত্যু হয়েছে ৫ জনের।


১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,০৭৯ জনে। এ সময়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮,৮৩৪ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি হয়েছেন ৫৩,৪৬৩ জন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৪৯,৯০৩ জন রোগী। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছেন ৪৭২ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৮ জনের। সব মিলিয়ে এ সময়ে হামে মোট মৃত্যু হয়েছে ৫৬০ জনের।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বর ও র‍্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;