সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ ঝরেগেল ৬ ব্যাক্তির। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাও গ্রামের সম্মুখে এ মর্মান্তিক ঘটনাঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে যাত্রী নিয়ে সিলেটে উদ্দেশ্যে রওয়ানা দেন সিএনজি চালক। অপর দিকে ভোলাগঞ্জগামী একটি মাইক্রোবাস লাইনচ্যুত হয়ে সিলেটগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী ও সিএনজি চালক মৃত্যুরকোলে ঢলে পড়েন। অপর মৃত ব্যক্তি মাইক্রোবাসের যাত্রী বলে জানা গিয়েছে। নিহত ব্যাক্তিদের মধ্যে প্রাথমিক ভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহানের ছেলে মোঃ কালন (৩০), কোম্পানীগঞ্জ পাড়ুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কালিবাড়ী গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন। নিহত বাকি ব্যাক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সংগীয়ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহিত ব্যাক্তিদের লাশ উদ্ধার করেন।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সংঘর্ষের ঘটনায় মৃত ব্যাক্তিদের দুই জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহতের ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments