মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী:রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আরএমপি পুলিশ কমিশনার।
মঙ্গলবার সকাল ১১টায় চন্দ্রিমা থানার আয়োজনে থানার সামনে আম-বাগানে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি'র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন,আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন,মাদক,সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরএমপি।যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
পরবর্তীতে তিনি চন্দ্রিমা থানা পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা,দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,সাংবাদিকবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments