এস. এম সাব্বির হোসেন, কয়রা, খুলনা।।
কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকে বাদামী গাছ ফড়িং ও ক্যারেন্ট পোকা আক্রমণের সচেতনতা প্রচার চালানো হয়েছে।
বৃহস্পতিবার দিনভর বাগালী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল-মাহফুজ বাগালী ইউনিয়নের বিভিন্ন হাটবাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে বাদামি গাছ ফড়িং ও কারেন্ট পোকা আক্রমণের সচেতনতা বিষয়ে প্রচার করেন।
এসময় তিনি বলেন, জমিতে এ সময় বাদামি গাছ ফড়িং বা কারেন্ট প্রকার আক্রমণ দেখা দিতে পারে। এ অবস্থায় আক্রান্ত জমির পানি সরিয়ে সাত থেকে আট দিন জমি শুকনো রাখতে হবে এবং আক্রান্ত জমিতে দুই থেকে তিন হাত দূরে দূরে সূর্যের আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে। অন্যথায় সরকার অনুমোদিত কীটনাশক উপজেলা কৃষি অফিসের পরামর্শে গাছের গোড়ায় বিকেলে প্রয়োগ করতে হবে।
বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক মো. রুহুল আমিন বলেন, আমার আমন ধানের জমিতে কারেন্ট পোকা লেগেছিল। পরবর্তীতে আমি বাগালী ইউনিয়ন পরিষদে গিয়ে কৃষি কর্মকর্তা মো. আল মাহফুজের পরামর্শে জমিতে কীটনাশক ব্যবহার করি, এখন আপাতত ভালো আছে।
বাগালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতিয়ার রহমান বলেন, এসময় ধানে কারেন্ট পোকা লাগে। এবছর মাইকে প্রচার করছে। এতে কৃষকরা আরও সচেতন হবে, এবং দ্রুত কৃষি অফিসের পরামর্শে কীটনাশক ব্যবহার করে পোকা আক্রমণের হাত থেকে ফসল রক্ষা পাবে।
উপজেলা কৃষি অফিসার মো: আব্দল্যাহ আল মামুন বলেন, বর্তমান আবহাওয়া বাদামি ঘাস ফড়িংয়ের জন্য উপযোগী। কিছু জমিতে এর উপদ্রব ছিল। আমরা সরজমিনে পরিদর্শনপূর্বক কৃষকদের কীটনাশক স্প্রে করার পরামর্শ প্রদান করছি। বর্তমানে কারেন্ট পোকা নিয়ন্ত্রণে আসছে। এছাড়া কৃষককে সচেতন করতে মাইকিং, লিফলেট, মসজিদ, মন্দিরে প্রচার কাজ চলমান। আমরা আশা করছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবার আমনের বাম্পার ফলন হবে।
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
সব মন্তব্য
No Comments