ডেস্ক রিপোর্ট: এক সময়ের মাঠ কাঁপানো দুদক কর্মকর্তা এখন চট্টগ্রাম ষোলশহর স্টেশনের প্ল্যাটফর্মে ছোট্ট দোকানের ক্যাশিয়ার। অবিশ্বাস্য হলেও সত্য, চাকরিচ্যুত আলোচিত দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন গত নয় মাস ধরে সামলাচ্ছেন ভাইয়ের কনফেকশনারি (দোকান)। থেমে নেই অপরাধীদের হুমকি-ধমকিও। চ্যানেল ২৪
রোহিঙ্গা এনআইডি জালিয়াতি, কক্সবাজারের বড় বড় প্রকল্পের দুর্নীতিসহ চাঞ্চল্যকর তথ্য বের করে এনেছিলেন তিনি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলার পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলেন। পরে রাঘববোয়ালের রোষানলে পড়ে চাকরি হারানোর গল্পটা তো সবারই জানা। কোথাও চাকরি না পেয়ে সেই শরীফ উদ্দিন এখন ভাইয়ের দোকান সামলাচ্ছেন।
শরীফ উদ্দিন বলেন, ‘দেখেন ভাই, আমার বউ-বাচ্চা আছে। মা অনেক দিন ধরে অসুস্থ। আমিও অসুস্থ। গত ৯ মাস আমার চাকরি নেই। দুর্নীতি যদি করতাম, তাহলে বসে বসে খেতে পারতাম। যেদিন থেকে বেতন বন্ধ, ওই দিন থেকে সংসারে টান পড়েছে। চাকরির জন্য সবার কাছে গেছি, বিডিজবসে আবেদন করেছি। কিন্তু দুদক সবখানে বলে দেয়ায় কোথাও চাকরি হয়নি। তাই ভাইয়ের এই দোকানের ক্যাশে বসে সংসার সামলাচ্ছি।’
তিনি বলেন, চাকরি হারানোর খবর যেদিন পেয়েছি, ওই দিন বাথরুমে ঢুকে দেড় ঘণ্টা কেঁদেছি। এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম, মনে করেছিলাম মারাই যাব। মনে মনে বলতাম, হায় হায়! দেশের জন্য কাজ করে, এক টাকাও দুর্নীতির আশ্রয় না নিয়েও আমার চাকরিটা চলে গেল।’
দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি) বলেন, ‘আমি এখনো আশায় আছি চাকরিটা ফিরে পাব। কারণ, আমি তো কোনো অন্যায় করিনি। গত ৯ মাস ধরে মানবেতর জীবনযাপন করছি। সবখানে চাকরির জন্য গিয়েছি, কিন্তু কেউ চাকরি দেয়নি। এমন অবস্থায় আমার ভাই বলল, আলাদা করে দোকানে ক্যাশিয়ার রাখার দরকার কী? তুমি দোকানে সময় দাও। সেই থেকে এখন পর্যন্ত দোকানেই সময় দিচ্ছি।’
শরীফ তার মেয়াদকালে বিভিন্ন খাতে অনিয়মের খবর প্রকাশের জন্য আলোচিত হন। তিনি প্রায় সাড়ে ৩ বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। এ মামলার পরপর ২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দুদকের চাকরি বিধিমালা ৫৪ এর ২ ধারায় কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতাবলে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। সে সময় বিষয়টি নানা প্রশ্নের জন্ম দেয়।
শরীফকে অপসারণের আদেশ প্রত্যাহার এবং ২০০৮ সালের দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালার ৫৪ (২) বিধি বাতিলের দাবিতে তার সহকর্মীরা দুদকের প্রধান কার্যালয়সহ কমিশনের অন্যান্য দপ্তরে মানববন্ধন করেন, যা নজিরবিহীন।
এরপর চাকরি ফেরত চেয়ে ২৭ ফেব্রুয়ারি ঢাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আবেদন করেন শরীফ। দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা-২০০৮ এর ৪৮ বিধি অনুযায়ী অপসারণের আদেশ পুনঃনিরীক্ষা করে অপসারণের আদেশ প্রত্যাহার করার আর্জি জানানো হয় সেখানে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিন ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।বঙ্গভবন সূত্র জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস ...
সব মন্তব্য
No Comments