স্টাফ রিপোর্টার: কাজী'দের বিচারিক ক্ষমতা ফিরিয়ে এনে রাষ্ট্র সংস্কার ও পূনর্গঠনে সামাজিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মামুনূর রশিদ। তিনি বলেন, কাজীদের মাধ্যমে সামাজিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে তৃণমূ্ল থেকে রাষ্ট্র সংস্কার পূর্ণতা পাবে।
শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরস্থ হোটেল ৭১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মামুনূর রশিদ বলেন, কাজীরাই সামাজিক ন্যায় ও নিষ্ঠা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন। কাজীদের হাত ধরেই হতে পারে নতুন বাংলাদেশ বির্নিমাণ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মহাসচিব ও জাতীয়তাবাদী ওলামায়ে দলের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবুল হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে কাজীদের কর্মকাণ্ডে কোনো ধরনের অযাচিত আঁচড় লাগতে দেয়া হবে না। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজীরাও রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবে।
এতে আরো বক্ত রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা ড. গোলাম কিবরিয়া, সিনিয়র সহ সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ নাসির উদ্দিন হেলালীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments