বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় দুটি মডেল মসজিদের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মসজিদকে কেন্দ্র করে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে, যা ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ালে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়।
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেছেন, ১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ১৮ সালে নির্বাচনের সঙ্গে জড়িত পুলিশ সুপারদেরও অবসরে পাঠানো হবে। ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনা হচ্ছে।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি, সেজন্য কাজ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দেশের কোনো ধর্মের মানুষ, কোনো উপাসনালয়, মন্দির, মসজিদে কেউ হামলা করে সরকার তাদের আইনের মাধ্যমে এনে বিচার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, এ মডেল মসজিদে বসে নামাজ আদায় ছাড়াও গোসল, অযু করতে পারবেন। এ মসজিদে মৃত মানুষকে গোসল ও কাফন পরানোর জন্য একটি কক্ষ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মেহমানদের জন্য মেহমানখানা রয়েছে। যেখানে বিশ্রাম গ্রহণ করতে পারবে মেহমানরা। এখানে অতিথিশালাও রয়েছে, যেখানে ১০০/১৫০ জন মানুষ বসে ইসলামিক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে কনফারেন্স করতে পারবে।
এই দুটি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আসমা শাহীন,পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ ও উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় বিষয়টির সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার ...
সব মন্তব্য
No Comments