নারায়ণগঞ্জ প্রতিনিধি : 'বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ' উন্নয়ন প্রকল্পের আওতায় আজ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে প্রতিষ্ঠানটির জাদুঘর ভবন সম্প্রসারণ, অডিটোরিয়াম ভবন, ক্যাফেটেরিয়া ভবন ও ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রকল্পটির ভৌত নির্মাণকাজ চলতি বছরের ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং অনুমোদিত ব্যয় প্রাক্কলন ধরা হয়েছে ১৪৭ কোটি ২৬ লক্ষ ০৮ হাজার টাকা।
প্রকল্পটির মূল উদ্দেশ্য সম্পর্কে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাদুঘর ভবন নির্মাণের মাধ্যমে আরো অধিক সংখ্যক ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন দ্রব্যের প্রদর্শন ব্যবস্থা সম্প্রসারণ করা সহ ভৌত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সুবিধা বৃদ্ধি করে অধিক সংখ্যক দর্শনার্থীর ফাউন্ডেশন পরিদর্শন নিশ্চিত করা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় (নারায়ণগঞ্জ-৩ আসনের) সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, প্রকল্পটির পরিচালক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্যাহ, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, নবনির্বাচিত সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রকল্পটি ছোট বড় মিলিয়ে ৩১টি ভৌত অঙ্গে বিভক্ত। উল্লেখযোগ্য অঙ্গগুলো হলো- ছয় তলার ভিত্তিসহ পাঁচতলা জাদুঘর ভবন, ছয় তলার ভিত্তিসহ চারতলা অডিটোরিয়াম ভবন (মাল্টিমিডিয়া হল), দুই তলা ক্যাফেটেরিয়া ভবন ও তিন তলা বাংলো ভবন (রেস্ট হাউজ) নির্মাণ, লেক খনন, লেকের পাড় সুরক্ষা ইত্যাদি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments