ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- বাংলাদেশ স্কাউটস ফুলতলা উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বৃহঃস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস ফুলতলা উপজেলা সভাপতি সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস খুলনার উপ-পরিচালক আব্দুল লতিফ, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক মনিরা পারভীন, অধ্যক্ষ আ.ছ.ম আব্দুর রহিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, প্রধান শিক্ষক শবনম শিরিন, শিক্ষক মোঃ আলম সরদার, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। শেষে উপজেলার দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও শিক্ষক মোঃ হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ফুলতলা উপজেলা কমিটি গঠন করা হয়।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments