স্টাফ রিপোটার: ঢাকা পোশাক প্রস্তুুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবানে লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরী ও রেট বৃদ্ধিসহ ন্যায়সংগত সকল দাবি বাস্তবায়নে শনিবার ১১ জুন সকাল ১০টা হতে শুরু হওয়া ঢাকার বংশালস্থ সকল গার্মেন্টেসের শ্রমিকরা কর্মবিরতির কর্মসূচি ২য় দিন যাবত পালন করছে। কর্মবিরতি পালনরত শ্রমিকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ ১২ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবির সমর্থনে এক বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা পোশাক প্রস্তুুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক মনির হোসেন ও পরিচালনা করেন যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, যুগ্ম-সম্পাদক আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেস্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঢাকা মহানগর সিএনজি অটো-রিক্সা চালক সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ হানিফ, ঢাকা পোশাক প্রস্তুুতকারী শ্রমিক সংঘের সভাপতি আহমেদ সুজন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক, ঢাকা পোশাক প্রস্তুুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য আব্দুস সামাদ, মোঃ মিলন, মোঃ শাহজালাল, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। নেতৃবৃন্দ বলেন মালিকরা ন্যায় সংগত দাবি মেনে না নিয়ে শ্রমিকদেরকে মার-ধর, ভয়-ভীতি প্রদর্শন করে চলেছে। এছাড়াও কতিপয় মালিক কোন প্রকার পাওনা দেনা না দিয়ে জোর পূর্বক শ্রমিকদেরকে কারখানা থেকে বের করে দিয়ে কারাখানায় তালা লাখিয়ে দিয়েছে। এই শিল্পের ধরণের কারণেই শ্রমিকরা গভীর রাত পর্যন্ত অমানসিক পরিশ্রম করে কারখানাতেই ঘুমায়। জুলুমবাজ মালিকরা তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে সেই ঘুমানোর জায়গা টুকুও কেড়ে নিচ্ছে। একই সাথে শ্রমিকদের ন্যায় সংগত দাবি মেনে না নিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের পথে হাটছে। মালিকদের এই অদূরদর্শিতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে লোকাল গার্মেন্টস শিল্পে এই অচলাবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন হয়ে বিজয় নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভব ...
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
সব মন্তব্য
No Comments