পিরোজপুর অফিস: পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিলা কবির ত্রপা। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এ সময় বাজার দখলমুক্ত রাখতে ফুটপাত ও নির্ধারিত স্থানে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবশিষ্ট স্থাপনাগুলোর মালিকদের নিজ উদ্যোগে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকলে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের কেনাকাটা করতে পারবেন। বাজার তদারকি শেষে সাংবাদিকদের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনে কিছু অসংগতি পাওয়া গেছে। কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে রমজান মাসজুড়ে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments