পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও রাজশাহী চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল হক এবং মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়। তার নামে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান,আওয়ামী লীগের সাবেক এমপি রায়হানুল হকের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি,বাঘা-চারঘাট সার্কেল) প্রণব কুমার জানিয়েছেন, এই আসনের সাবেক এমপি রায়হানুল হক রায়হানকে আপাততঃপুঠিয়া থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নামে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সেই মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি চলছিল। ওই সময় হামলা চালানো হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি।
গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতন হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চারঘাট-বাঘার সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক এমপি রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের নামে পুঠিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামি বাঘা-চারঘাট আসনের সাবেক এমপি রায়হানুল হক।
এছাড়া শুক্রবার রাতে রাজশাহী মহানগর এলাকা থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুস সালাম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আয়েন উদ্দিন তার শ্যালক।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে থানায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকট আবদুস সালাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাই চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments