ডেস্ক রিপোর্ট: ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান হিসেবে ঈদের দিন বিকাল ৫টায় তুরঙ্গমী’র নতুন প্রযোজনা “ধরা তরু কাব্য”, প্রচারিত হবে বিটিভিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষবন্দনা কবিতা অবলম্বনে ড্যান্স থিয়েটারটি ভাবনা, নকশা, নৃত্য ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত। পরিবেশনায় তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার।
২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। এর মধ্যে ২০১৪ ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উতসব, ২০১৭ দিল্লী ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো- ডুঙহুয়াং কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৮-২২ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জ, ২০১৯ প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে পূজা সেনগুপ্ত’র ভাষন, ২০২২ ম্যানিলাতে আইটিআই ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট উৎসব, ২০২২ দেইগু কালারফুল ফেস্টিভ্যাল, ২০২২ এ জাকার্তায় ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল এবং জাভার জনপ্রিয় বান্দুং আর্টস ফেস্টিভ্যাল ২০২২, ২০২৩ এ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আই টি আই আন্তর্জাতিক নাট্য সম্মেলন, ২০২৩ এ ইন্দোনেশিয়া সরকারের আমন্ত্রণে কিরাম আর্টস ফেস্টিভ্যাল এ অংশগ্রহণ উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন। সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে উদ্যোক্তা পুরষ্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন পূজা সেনগুপ্ত। ২০২২ সালে তুরঙ্গমীর প্রযোজনা হোচিমিন এর জন্য ভিয়েতনামের মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে ফ্রেন্ডশীপ মেডেলে ভূষিত হন পূজা সেনগুপ্ত, যা বিদেশীদের জন্য ভিয়েতনামের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় পুরষ্কারগুলোর একটি ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments