রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাযায় ভুক্তভোগী মোছাঃ সাদিয়া আক্তার (১৩) পিতাঃ মৃতঃ রহিম উদ্দিন, সাংবাদিকদের জানান
গত ০৬-০৬-২০২৬ইং আমার মা বাড়িতে ছিল না, এই অবস্থায় আমাকে একা পেয়ে, আনুমানিক সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময়, আসামি কাওসার মিয়া (২৫) ঘরে ঢুকে পড়ে এবং আমাকে জরিয়ে ধরে চকিতে ফেলে শ্লীলতা হানির চেষ্টা করে, এমতাবস্থায় আমি জোরে চিৎকার করিলে আমার ছাঁচি হেলেনা আক্তার সহ প্রতিবেশী আসিলে আসামি কাওসার মিয়া দৌড়ে পালিয়ে যায়। আমি আইনের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করছি।
এবিষয়ে ধর্মপাশা থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে ১নং আসামি ১/কাওসার মিয়া (২৫) পিতাঃ ফজলু খান ২নং আসামি ২/ ফজলু খান পিতাঃ মৃত লালু খান এবং ৩নং আসামি ৩/ সুলেমা বেগম স্বামীঃ ফজলু খান উভয় সাং ঘুলুয় ইউনিয়ন সুখাইড় রাজাপুর দক্ষিণ, থানাঃ ধর্মপাশা,জেলাঃ সুনামগঞ্জ।
ভুক্তভোগীর পরিবার দাবি ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অসদাচরণ ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
এদিকে আসামির চাচাতো ভাই প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গ্রামীন ভাবে শেষ করার কথা জানান সাংবাদিকদের।
ধর্মপাশা থানার দায়িত্বশীল সূত্র অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments