চট্টগ্রাম অফিস: পরিবেশ সংরক্ষণ ও সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে আজ ১ ফেব্রুয়ারি থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করা হয়েছে। আগামী নয় মাস পর্যন্ত কোনো পর্যটক এই দ্বীপে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রশাসনিক সূত্র জানায়, নিষেধাজ্ঞা চলাকালে সেন্টমার্টিনের সঙ্গে মূল ভূখণ্ডের সব ধরনের নৌ ও জাহাজ চলাচল বন্ধ থাকবে। ফলে এই সময়ে পর্যটকদের জন্য দ্বীপটিতে যাওয়ার কোনো সুযোগ থাকছে না।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পর্যটকের চাপ ও পরিবেশগত ক্ষতির কারণে প্রবাল দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। সে কারণেই সরকার সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকালে দ্বীপে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, প্রতিবছর পর্যটন মৌসুমে হাজারো ভ্রমণপিপাসু সেন্টমার্টিনে ভিড় করেন। তবে পরিবেশ সংরক্ষণের স্বার্থে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে পর্যটক প্রবেশের ওপর একাধিকবার নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ
অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়।
সর্বশেষ ২০২৩ সালের ৪ জানুয়ারি বন্য প্রাণী আইন অনুযায়ী, সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিরোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments