বানারীপাড়া প্রতিনিধি: সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চির অচেনার দেশে চলে গেলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন (৫২)। বুধবার ( ১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পেশার কমে যাওয়ায় ওই দিন সকালে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শেরে বাংলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে আমৃত্যু অধ্যক্ষের দায়িত্ব পালণ করা শিক্ষানুরাগী নিজাম উদ্দিন ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দুর্গম ওই জনপদকে আলোকিত জনপদে রূপান্তর করে নিজে ‘আলোর বাঁতিঘরে’ পরিণত হয়েছিলেন। তিনি তার মেধা ও প্রজ্ঞা দিয়ে তীল তীল করে আদর্শ ওই বিদ্যাপীঠ দুটি গড়ে তুলেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানেই চারতলা বিশিষ্ট ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত আ.হালিম তার বড় ভাই। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে প্রথম ও সাড়ে ১১টায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। এদিকে সর্বজন প্রিয় ও শ্রদ্ধেয় অধ্যক্ষ নিজাম উদ্দিনের মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সাবেক চেয়ারম্যান ওমর ফারুক,বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সাবেক কর কমিশনার আজিজুল হক,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহীদুজ্জামান দুলাল,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
সব মন্তব্য
No Comments