স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকলের সহযোগিতা থাকলে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদ প্রনয়ণের প্রত্যাশা করি।
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, এক বছর আগে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম। এক বছর পর এখন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একতাবদ্ধ হয়ে আলোচনা করছি। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মান করতে আমরা সমবেত হয়েছি যেন রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়। আর যেন কেউ গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার না হয়। জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনকে জনগণের সাফল্য উল্লেখ করে তিনি আরো বলেন, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এ সফলতার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্র্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। রাজনৈতিক দলগুলোর সাথে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আলোচনা শুরুতে জুলাই অভ্যূত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমন্বিত আচরণ বিধিমালা, ২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন পর দলীয় প্রতীক বাদ দিয়ে সম্পূর্ণ নির্দলীয় প্রতীকে হ ...
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
সব মন্তব্য
No Comments