দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর জামায়াতের দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাংগঠনিক দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে দাওয়াতী সভায় প্রধান মেহমান ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
উত্তর সাংগঠনিক দৌলতপুর উপজেলা শাখার জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে দাওয়াতী সভায় বিশেষ মেহমান ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মো. সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের শিক্ষা-সাহিত্য ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. নুরুল আমীন জসিম, মিরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রেজাউল করিম এবং দক্ষিণ সাংগঠনিক দৌলতপুর উপজেলা শাখার আমীর মো. আরোজ উল্লাহ। বক্তব্য রাখেন, স্থানীয় জামায়াতের নেতা বুলবুল আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান মেহমান কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, একটি কুচক্রী মহল জামায়াতের নাম ভাঙিয়ে সারাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, আমরা সকলে শক্ত হাতে সেটা প্রতিহত করবো এবং বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও অবস্থার অবসান ঘটানোর পর জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। একইসাথে তিনি মানুষকে ভালবাসুন এবং বিপদে তার পাশে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে জামায়াতের দাওয়াতী সভায় দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মীর অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments