মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারের বিরুদ্ধে কার্যালয়ে বসে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে তার ঘুস লেনদেনের একটি ভিডিও যুগবার্তা ডট কমের হাতে এসেছে। এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ও বাইরে একই ব্যক্তির সঙ্গে ঘুসের টাকা নিয়ে দরকষাকষি করছেন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার। একপর্যায়ে টাকা পকেটে ঢোকান।
আরও দেখা যায়, টেবিলের সামনে টাকা হাতে নিয়ে বসে থাকা সেবাগ্রহীতাকে তিনি বলছেন, ‘৯০০ টাকা দিলে হবে। না না হবে না, এভাবে। আশ্চর্য তো। গরিব মানুষও দিছে। আর আপনি তো মার্চেন্ট মানুষ। ৯০০ টাকা গুনে দিছেন, এটা কেমন কথা হলো?’
তার টেবিলের সামনে বসে থাকা অপর সেবাগ্রহীতাকে চার হাজারের সঙ্গে আরও ৫০০ টাকা দিতে বলেন। তা নাহলে তিনি খাজনার চেক কাটবেন না বলে জানিয়ে দেন।
আরেক সেবাগ্রহীতাকে অফিসের বাইরে নিয়ে গিয়ে একটি গাছতলায় দাঁড়িয়ে কথা বলেন আব্দুস সাত্তার। এর ফাঁকে কয়েক দফায় তার কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখেন।
আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায়। এক মাস হলো তিনি সরদহ ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেছেন।
সেবাগৃহীতাদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজই করেন না আব্দুস সাত্তার। তার চাহিদার কানাকড়ি কম হলেও তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ করেন।
জানতে চাইলে সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ‘আমি এই ভূমি অফিসে নতুন। মাত্র একমাস হলো যোগদান করেছি। এখানে কাউকে সেভাবে চিনি না। আমি কারও কাছ থেকে কীভাবে ঘুস নেবো? এসব অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন প্রতিবেদককে বলেন, ভিডিওগুলো দেখেছি। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি তিনি আব্দুস সাত্তার। ভিডিওর সত্যতা যাচাই করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments