স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে সম্পত্তির লোভে দুই সন্তান জন্মদাতা পিতাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধ পিতার নাম আব্দুল কাদের মিয়া (৬০)। সম্প্রতি সম্পদের জন্য বৃদ্ধ পিতার ওপর নির্মম অত্যাচার করছে দুই ছেলে আব্দুর রহমান ও মজিবুর রহমান। এ নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে সোমবার দুপুরে ডিএমপির ওয়ারী বিভাগের ডিসির বরাবর অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা আব্দুল কাদের। বৃদ্ধা কাদের মিয়ার ৩ মেয়ে ২ ছেলে। নিজের সম্পতি ছেলে মেয়ের নামে ভাগাভাগি করার পর বৃদ্ধ পিতার নামে ফ্ল্যাট দুই ছেলের নামে লিখে দেয়ার জন্য কয়েকদিন ধরে অমানবিক নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল কাদের মিয়া বলেন, আমার দুই ছেলে মাদক সেবনকারী। আমার দুই ছেলে মোঃ আব্দুর রহমান ও মোঃ মজিবুর রহমান আমার কাছ থেকে আমার নিজ নামের একটি ফ্ল্যাট লিখে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তাঁরা তা দিতে না চাওয়ায় শুরু করেন শারীরিকভাবে নির্মম নির্যাতন আর ভৎর্সনা।আমার নিজ নামের ফ্ল্যাটের ভাড়া ও তারা জোরপূর্বক নিয়ে যাচ্ছে।অসুস্থ হলে তারা আমার দেখাশোনা ও করছে না।আমার তিন মেয়ে আমার দেখাশোনা করার কারনে তাদের ও বিভিন্ন মামলা হামলার হুমকি ধামকি দিচ্ছে তারা দুই ভাই। নির্যাতন সহ্য করতে না পেরে থানায় অভিযোগ দায়ের করলাম। এই বিষয়ে ওয়ারী বিভাগের ডিসি ইফতেখার আহমেদ বলেন,অভিযোগ এখনো হাতে পাই নি,অভিযোগ পেলে খতিয়ে দেখবো। এসময় তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেয়ার পরামর্শ এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments