ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে অবরুদ্ধ করে একটা স্বাধীন দেশে অবৈধভাবে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবেনা। সরকারের এই বোধোদয়ের এখনও সময় আছে। অনৈতিক কর্মকান্ড ও ভয়াবহ দুঃশাসনের কারণে ইমেজ সংকটে নিপতিত বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদেরকে ক্রমেই আরো জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবেন তাদের জন্য সেটিই হবে মঙ্গল। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “সরকার দেশের আইন কানুন ও বিচারিক ব্যবস্থাকে করায়ত্ত্বে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে কারাদন্ডে দন্ডিত, জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণসহ রাজনৈতিক বন্দীকে সময়মত মুক্তি না দিয়ে নানা টালবাহানায় তাদের আটকে রাখছে এবং এরপরেও কেউ জামিন নিয়ে মুক্তিলাভ করলেও কারাফটক থেকে নিত্য-নতুন সাজানো মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় আটক করে তাদের জেলে পুরছে।
তিনি বলেন, অসত্য মামলায় আজ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সিরাজগঞ্জ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ, গতকাল মিথ্যা ও বানোয়াট মামলায় কারাবন্দী ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির জামিনে মুক্ত হয়ে কেরানীগঞ্জ কারাগার থেকে বের হলে কারাফটক থেকে আবারও তাকে গ্রেফতার, গতকাল মহান মে দিবসে খুলনা মহানগর শ্রমিক দলের র্যালীতে পুলিশী হামলা ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার বর্তমান অবৈধ সরকারের চলমান দুঃশাসনের নিরবচ্ছিন্ন অংশ। আমরা এ ধরনের বেআইনী কর্মকান্ড থেকে বারবার সরকারকে সরে আসার আহবান জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার তাতে কর্ণপাত না করে আরো বেপরোয়া ও হিংস হয়ে উঠেছে।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments