জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক আম ব্যবসায়ীর প্রতারনার অভিযোগে ৫০ক্যারেট আম জব্দ করে এতিম খানায় বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ওই রায়ের নির্দেশ দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়-বুধবার (৩এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ক্যারেট (১২৫০কেজি) বোম্বাই আম আটকের পর জব্দ করা হয়। আম আটকের পর ব্যবসায়ী রবিউল ইসলামের কাছে আম সংগ্রহ করার প্রত্যায়ন পত্র দেখতে চাইলে তিনি শার্শা উপজেলা কৃষি অফিসের প্রত্যায়ন পত্র দাখিল করেন। কলারোয়া উপজেলা থেকে আম সংগ্রহ করায় শার্শা উপজেলা কৃষি অফিসের প্রত্যায়ন পত্র দাখিল করার বিষয়টি মান্যতা না পাওয়ায় আমগুলি জব্দ করে উপজেলা কৃষি সস্প্রসারণ অফিস চত্বরে আনা হয়। পরে বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আম ব্যাবসায়ীর প্রতারনার অভিযোগে জব্দকৃত সকল আম উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল (আম) খাবার সুযোগ করে দেন। আদালতের রায় ঘোষনায় উপজেলার সচেতন মহল ইউএনও রুলী বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন। আদালতকে সহায়তা করেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত: সাতক্ষীরা জেলা ব্যাপি আম সংগ্রহ/ বাজারজাতকরণের ক্যালেন্ডার সংশোধন করে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও স্থানীয় জাতের আম আগামী ৫মে, হিমসাগর ২৫মে, ল্যাংড়া ১জুন ও আ¤্রপালি ১৫জুন-২৩ থেকে সংগ্রহ করা যাবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments