স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ফলে এ আসনের ভোটাররা আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।
মঙ্গলবার, ৩০ জুন আপিল বিভাগের রায়ের পর সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে একই দিন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ঋণখেলাপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। ফলে সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নিতে পারবেন না।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আপিলটি মঞ্জুর হলো, তার ফলে তিনি নির্বাচিত হওয়া সত্ত্বেও সেই নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারলেন না। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তির অযোগ্যতা তো সারাজীবন থাকবে না। পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সেই অযোগ্যতা, যেমন ঋণখেলাপি, কাটিয়ে যোগ্য হন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না। পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে আইনগত বাধা নেই।’
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী অংশ নেন এবং বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন মঞ্জুর করে ফলাফল প্রকাশ স্থগিত রাখেন। আজকের রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় আসনটি শূন্য ঘোষণার প্রক্রিয়া শুরু হবে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর গেজেট প্রকাশ ও আসন শূন্য ঘোষণা করে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments