ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ ও থানা পুলিশের ভবনের অনতিদূরেই ২৫ এপ্রিল রাতে হামলার শিকার হয়েছিলেন দৈনিক দেশ রূপান্তর ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি মাঈনুদ্দিন রুবেল। ঘটনার ১০দিন পর ৫মে তার বিরুদ্ধে উল্টো মামলা করে দিয়েছেন এক আসামী। বাবুল মিয়া নামে ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (বিজয়নগর) এ মামলাটি দায়ের করেন। মাঈনুদ্দিনের মামলার নয় নম্বর আসামী হলেন বাবুল মিয়া। বিজয়নগর থানায় মামলা দায়েরের পর তিনিসহ একাধিক আসামী ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির হয়ে জামিন নেন। মামলায় সাংবাদিক রুবেলের বিরুদ্ধে দলবল নিয়ে হামলা ও হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়।
বাবুল মিয়ার দায়ের করা অভিযোগটি আমলে নিয়ে মেডিকেল সার্টিফিকেট (এমসি) সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ নিয়েছেন আদালত। আগামী ০২ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করে দেন আদালত।
এদিকে ঘটনার ১০দিন পেরুলেও কোনো আসামী ধরা না পড়া ও উল্টো মামলা দায়ের হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মাঈনুদ্দিন রুবেল। একইসঙ্গে তিনিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
মাইনুদ্দিন রুবেল বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘ ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলে বসবাস করে আসছেন। পেশাগত ও ব্যক্তিগত কাজে তিনি বিজয়নগর গিয়ে হামলার শিকার হন।
রুবেল জানান, থানা থেকে একটু দূরে উপজেলা পরিষদ ভবনের সামনে বহিষ্কৃত উপজেলা যুবদলের সদস্য সচিব মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়াসহ ৩০-৪০ জন হামলা চালায়। আব্দুল কাইয়ুমসহ প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার সর্বত্র মাটি কাটার মহোৎসব চালিয়ে যাচ্ছেন। এসব নিয়ে সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত ছিলেন। এদিকে বাবুল মিয়ার দায়ের করা মামলায় উলেøখ করা হয়, ২৫ এপ্রিল রাতে সাংবাদিক রুবেলের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রুবেল দলবল নিয়ে বাবুল মিয়ার ভাই কাইয়ুম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন ও কয়েকজনকে আহত করেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
সব মন্তব্য
No Comments