নজরুল ইসলাম, তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মাঠ থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর নাম জয়ন্তী ধর (৫০)। তিনি মির্জাপুর পূর্বপাড়ার দীলিপ ধরের স্ত্রী।
গতকাল বুধবার বিকেলে উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চান কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায় বুধবার বিকেলে মির্জাপুর পূর্বপাড়ার দীলিপ ধরের স্ত্রী জয়ন্তী ধর বৃষ্টির মধ্যে মাঠ থেকে নিজেদের ধান তুলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত বাড়ি নিয়ে আসলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারের সদস্য মুকুন্দ ধর জানান, বিকেলে মাঠ থেকে ধান তোলার সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। এ সময় জয়ন্তী ধর মাঠ থেকে নিজেদের জমির ধান তোলার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুবরণ করেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments