চট্টগ্রাম অফিস: লক্ষ্মীপুরের রামগতিতে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের লগো নকল করে এবং জাল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বিক্রি করছে একটি চক্র। নকল আকিজ বিড়ি বিক্রির সময় আকিজ বিড়ির প্রতিনিধির হাতে ধরা পড়লে প্রতিবাদ করায় প্রতারক চক্রের হামলার শিকার হয় কোম্পানির জুনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। এঘটনায় অভিযুক্ত শাহাজান নামের এক নকল বিড়ি বিক্রিয়কারীকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ।
হামলার ঘটনায় প্রতিকার চেয়ে রামগতিতে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। রবিবার বিকালে রাম দয়াল বাজারে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সভাপতি ফজলুল হক, চাঁদপুর বিভাগের সভাপতি আতিকুর রহমান।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরের রামগতিতে শাহজাহান, খালেক, জসীম সহ একটি চক্র দীর্ঘদিন থেকে নকল বিড়ি বিক্রি করে আসছে। বিষয়টি আকিজ গ্রুপের আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর জুনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের নজরে আসলে সে প্রতিবাদ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৩ জানুয়ারি দুপুরে প্রতারক চক্র তার হামলায়। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তারা আরো বলেন, সরকার বিড়ি থেকে ব্যাপক রাজস্ব পাচ্ছেন। কিন্তু একটি প্রতারক চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি করছে। এছাড়া আমাদের একজন কর্মকর্তার উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কামনা করি।
এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments