মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ইস্রাফিল নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। সে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামের জাকির মোল্লার বাড়ীতে ডাকাতি করতে গিয়ে গনপিটুনিতে সে নিহত হয় । সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে জাকির মোল্লার ঘরের তালা ভেঙ্গে ডাকাতি করতে থাকে একদল ডাকাত। পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম ডাকাতের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনে আশে-পাশের লোকদের খবর দেয় এবং মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে বাগানের মধ্যে থেকে তাকে ধরে গনপিটুনি দেয়। এতে ঘটনা স্থলেই ইসরাফিল শেখ(৪০) মারা যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, ইসরাফিল পেশাদার একজন চোর। গতরাতে চুরি করতে গেলে গ্রামবাসী ইসরাফিল নামের এক চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আমরা লাশ উদ্ধার করে ময়না জন্য ফরিদপুর মার্গে প্রেরন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments