আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চেয়ারম্যান পদে ১১টিতে অনুষ্ঠিত নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়াও কামারিয়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল গোলযোগের কারণে স্থগিত থাকায় সেটির চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হয়নি। ১১ নভেম্বর বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলো- লছমনপুর ইউনিয়নে মোঃ আব্দুল হাই, রৌহা ইউনিয়নে মোঃ সাইফুজ্জামান সোহেল, বলাইয়েরচর ইউনিয়নে মোঃ মনিরুল আলম মনির, ভাতশালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার ও চরপক্ষীমারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আকবর আলী ও কামারিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ সারোয়ার জাহান। এছাড়াও চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলো- চরশেরপুর ইউনিয়নে মোঃ সেলিম রেজা (মোটরসাইকেল), বাজিতখিলা ইউনিয়নে বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ আল হাসান খুররম (আনারস), ধলা ইউনিয়নে বিএনপি নেতা মোঃ জাকির হোসেন জাকির (আনারস), চরমোচারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা এস এম সাব্বির আহমেদ খোকন (আনারস) ও বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে মো. মোশারফ হোসেন দুলাল (আনারস)। অপরদিকে কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি। এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সারোয়ার জাহান ১০ হাজার ৬৪৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর চেয়ে ৩২৬৭ ভোটে এগিয়ে রয়েছেন। তবে স্থগিত কেন্দ্রের ভোট ৩৬৭০ হওয়ায় পুন:নির্বাচনের মাধ্যমেই ফলাফল নির্ধারণ করা হবে। এর আগে সদর উপজেলার কামারেরচর ইউপিতে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পাকুড়িয়া ইউপিতে আলহাজ্ব হায়দার আলী ও গাজীরখামার ইউপিতে আওলাদুল ইসলাম আওলাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিত হন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments