ডেস্ক রিপোর্ট: তালেবানরা ক্ষমতা দখল করার পরই দেশ ছাড়ার ঢল দেখা যায় আফগানিস্তানের বিমানবন্দরে। বিদেশি নাগরিকদের নিতে আসা সেসব বিমানে হুড়মুড়িয়ে উঠার দৃশ্যও পড়ে ভাইরাল হয়েছে। বিমানের উপরে-নিচে অথবা চাকায়, যে যেভাবে পেরেছেন সেভাবেই দেশ ছাড়তে চেয়েছেন।
অনেককে ব্যর্থ হয়ে মরতেও হয়েছে। তাদের দলের একজন আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি। আমেরিকার বোয়িং সি-১৭ বিমানের ল্যান্ডিং গিয়ারে নিজেকে বেঁধে দেশ থেকে পালাতে গিয়েছিলেন তিনিও। কিন্তু সেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে এই ফুটবলারের। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের সংবাদ সংস্থা আরিয়ানা।
তার এমন বিদায়ে ব্যথিত এক বন্ধু ফেসবুকে লিখেছেন, ‘আনওয়ারির সঙ্গে আমার অনেক স্মৃতি ছিল, সে ছিল আমার ভাই। এমন অপূরণীয় ক্ষতি আমাকে দুঃখে ভাসিয়ে দিয়েছে।’ আফগানিস্তান জাতীয় দলের সহকারী ম্যানেজার আলি আস্কর লালি বলেছেন আনওয়ারিকে যেন সবাই মনে রাখে।
১৯ বছর বয়সী আনওয়ারি খেলেছেন আফগানিস্তানের বয়সভিত্তিক জাতীয় দলে। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই ফুটবলার কাবুলের বিখ্যাত এস্তেকলাল উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করতেন। সোমবার যুক্তরাষ্ট্রের উড়ে যাওয়া বিমান থেকে কয়েক জনকে পড়ে যেতে দেখা গিয়েছিল। ভাবা হচ্ছিল আনওয়ারি হতে পারেন তাদেরই একজন।
পরে অবশ্য জানা গেছে ওই দলে ছিলেন না আনওয়ারি। কাবুল ছেড়ে গেলেও উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার (চাকা) বন্ধ করতে সমস্যা হওয়ায় কাতারের আল উদেইদ এয়ারবেসে জরুরি অবতন করেন পাইলট। পরে দেখতে পাওয়া যায় আনওয়ারির মরদেহ। আফগানিস্তান ছাড়তে জীবন দিলেও তার লাশ ঠিকই ফিরছে দেশটিতে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments