কলকাতার আনুষ্ঠানিক ঘোষণা
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের জন্য স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া গণমাধ্যমকে জানান, নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনায় নিয়ে কেকেআরকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে অব্যাহতি দিতে বলা হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার পরপরই কলকাতা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
কেকেআরের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়,
“বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে আমাদের আইপিএল স্কোয়াড থেকে মুক্ত করা হয়েছে। আমরা বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই।”
সম্প্রতি মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে ভারতের বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকটি সংগঠন ও গোষ্ঠীর পক্ষ থেকে তার অংশগ্রহণ নিয়ে আপত্তির কথা সংবাদমাধ্যমে উঠে আসে। এসব প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কেকেআর এখন মুস্তাফিজের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে। এ বিষয়ে শিগগিরই ফ্র্যাঞ্চাইজিটি সিদ্ধান্ত জানাতে পারে।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সফল বাঁহাতি পেসার। আইপিএলে এর আগেও একাধিক দলে খেলে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। তবে এবারের মৌসুমে মাঠের বাইরের পরিস্থিতির কারণে তাকে টুর্নামেন্টের বাইরে থাকতে হচ্ছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments