ডেস্ক রিপোর্ট: উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আগামী ২৩ মে মঙ্গলবার বেলা আড়াইটায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি গাবতলীস্থ বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশু মেলা’র বাম পাশ দিয়ে পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তা পর্যন্ত।
পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু করে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে পর্যন্ত।
পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিকে সফল করার জন্য দলের পক্ষভ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments