মোঃ মাসুদ রানা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ ।
সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের আড়পাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ । জানা গেছে , এদিন (সোমবার) দুপুর ১ টার দিকে শহরের আড়পাড়া গ্রামের নিজ বাসায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাবেক এ
মেয়রকে আটক করে । বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো , শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ একাধিক মামলা রয়েছে এ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়রের বিরুদ্ধে । এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে উপজেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ একাধিক মামলা আছে । দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।তাকে আদালতে প্রেরন করা হয়েছে
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments