সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সহোদর ২ ভাইয়ের বিরুদ্ধে ঘর পুড়িয়ে দেওয়াসহ ভাইয়ের স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার আদারভিটা ইউনিয়নের সানাইবান্দা গ্রামের মৃত শফি মন্ডলের ছোট ছেলে আক্বাস আলী ( ৩০) এর সাথে তার ২ ভাই আলী আকবর ( ৩২) ও বিপ্লব ( ৪৫) এর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো।
এরই জেরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত ২ ভাই ও তাদের লোকজনরা ভুক্তভোগী আক্কাস আলীর বাড়িতে এসে তার স্ত্রী বছিরা আক্তারের উপর হামলা করে এবং হামলা চলাকালিন এক পর্যায়ে তার ঘরে আগুন ধরিয়ে দেন। এতে তার ঘর পুড়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আশপাশের লোকজনরা আগুন নিভানোর চেষ্টা করে ও গুরুতর আহত আক্কাস আলীর স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments