পতিত ফ্যাসিস্টের সন্ত্রাস রুখতে ঢাকা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ : 24 Sep 2026
পতিত ফ্যাসিস্টের সন্ত্রাস রুখতে ঢাকা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়েছে।


দলীয় সূত্রে জানানো হয়, মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ এবং থানা ও ওয়ার্ড সমূহের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। এসব মিছিল থেকে নৈরাজ্য, বোমাবাজি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং মানুষের নিরাপত্তা ও দেশের অগ্রযাত্রা বজায় রাখার শপথ ব্যক্ত করা হয়।


শাহবাগ থানা: শাহবাগ থানা ও ২০ নং ওয়ার্ড বিএনপির যৌথ মিছিলটি গুলিস্তান এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপনসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।


কামরাঙ্গীরচর থানা: কামরাঙ্গীরচর থানা ও ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় গ্রামে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন থানা বিএনপির আহ্বায়ক মোঃ নাইম, জহিরুল হক, মোঃ শহীদুল হক, মোঃ সালাউদ্দিন, মোঃ জোবায়ের আহমেদ পলাশ সহ ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।


গেন্ডারিয়া থানা: ৪৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলমগঞ্জ থেকে মিছিল শুরু হয়ে লোহারপুল মোড়ে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন হাফেজ ওয়াসেক বিল্লাহ, হাজী ফারুক, ওমর মোতালেব টিটু, আশরাফ হোসেন শিপনসহ নেতৃবৃন্দ।


শ্যামপুর, পল্টন ও সূত্রাপুর থানা: শ্যামপুর থানাধীন ৫৪ নং ওয়ার্ডের মিছিল জুরাইন পুলিশ বক্স থেকে শুরু হয়ে খন্দকার রোডে শেষ হয়। নেতৃত্বে ছিলেন ওয়ার্ড সভাপতি জামান আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী। পল্টন থানাধীন ১৩ নং ওয়ার্ডের মিছিল সিআইডি অফিসের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর বাজার, কর্ণফুলী শপিং কমপ্লেক্স হয়ে শান্তিনগর মোড়ে শেষ হয়। সূত্রাপুর থানাধীন ৪২ নং ওয়ার্ডের মিছিল ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে একরামপুর মোড়ে শেষ হয়, নেতৃত্ব দেন নুরুল আফসার ভূঁইয়া মাসুদ ও মোখলেসুর রহমান।


রমনা, চকবাজার ও কলাবাগান থানা: রমনা থানাধীন ১৯ নং ওয়ার্ডের মিছিল মৌচাক মগবাজার মোড়ে অনুষ্ঠিত হয়, নেতৃত্ব দেন থানা আহ্বায়ক আশরাফুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আব্দুল মোতালেব রুবেল। চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ডের মিছিল পোস্তা থেকে শুরু হয়ে রহমতগঞ্জ গিয়ে শেষ হয়, নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু। কলাবাগান থানা ও ১৬, ১৭ নং ওয়ার্ডের মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, নেতৃত্ব দেন আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ কিবরিয়া লাকীসহ নেতৃবৃন্দ।


ডেমরা, যাত্রাবাড়ী ও বংশাল থানা: ডেমরা থানাধীন ৬৭ নং ওয়ার্ডের মিছিল হাজী নোয়াব আলী সুপার মার্কেট থেকে শুরু হয়ে গলাকাটাপুল মেইন রোডে শেষ হয়। যাত্রাবাড়ী থানাধীন ৬৫ নং ওয়ার্ডের মিছিল মাতৃসদন হাসপাতাল থেকে শুরু করে দি ওয়ান রেস্টুরেন্টের পাশে শেষ হয়। বংশাল থানাধীন ৩১ নং ওয়ার্ডের মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এছাড়াও খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মতিঝিল, শাহজাহানপুর, হাজারীবাগ, ধানমন্ডি, নিউমার্কেট, লালবাগ, কোতোয়ালী, ওয়ারী, কদমতলী থানা ও অধীনস্থ বিএনপির অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে স্ব স্ব এলাকায় কর্মসূচি পালন করা হয়।


এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা তার অস্তিত্ব টিকিয়ে রাখার আখেরি চেষ্টা হিসেবে দেশে পরিকল্পিত সন্ত্রাস করছে, মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। সারা দেশের মানুষ আবারো ঐক্যবদ্ধভাবে এদের চিরতরে নির্মূল করার জন্য বদ্ধপরিকর। বিএনপির নেতাকর্মীরা দেশ ও জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।


সম্পর্কিত খবর

;