সৈয়দ রাসেল আহমদ,সিলেট: সিলেটের লামাবাজার নয়াপাড়ায় ঈদের ছুটিতে ফাঁকা থাকা এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দুটি তলায় হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
চুরি হওয়া বাড়ির মালিক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তরুণ সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান, বিথীকা ২৯/২ যেসমিন ভিলা নামের তিনতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় চোরেরা চুরি সংঘটিত করেছে। ঈদের ছুটিতে তিনি তার পরিবার নিয়ে শ্বশুরবাড়ি সুনামগঞ্জে অবস্থান করছিলেন।
আজ (৩ মার্চ) বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বাসিন্দা নাজমুল হক তাকে ফোনে চুরির বিষয়টি জানান। পরে তিনি সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার প্রস্তুতি নেন।
ভুক্তভোগী সাজুর ভাষ্যমতে, চোরেরা তার বিয়ের ৫ ভরি স্বর্ণ, ওমরাহ পালনের জন্য রাখা ৫ লক্ষ টাকা, বিয়ের পোশাকসহ বিভিন্ন মূল্যবান ও সাধারণ আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
চুরির খবর পেয়ে কোতোয়ালি থানার ওসির নির্দেশে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বাসায় কেউ উপস্থিত না থাকায় পুলিশ ফিরে যায়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে লামাবাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাংবাদিক মবরুর সাজু।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments