ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রবিবার ( ৮ জুন ) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ৬ মে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ থাইল্যান্ড যান।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নেন।
মো. আব্দুল হামিদ আওয়ামী সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার দেশত্যাগ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তার নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে শাস্তি স্বরূপ প্রত্যাহার করা হয়।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যহার এবং কিশোরগঞ্জে হামিদের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা একজন উপরিদর্শক ও এসবির একজন সহকারি উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি করেছে।
এরপর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে তিন উপদেষ্টার সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন চত্বরের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ জুলাই ২০২৬ ...
মোংলা থেকে মোঃ নূর আলম: হরিণ শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া সেই বাঘটি দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে অবশেষে তার আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। ১২ জুলাই রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাত ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর ...
সব মন্তব্য
No Comments