ডেস্ক রিপোর্ট: আজ ৬ মার্চ রবিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি রাশিয়া-ইউক্রেন বিরোধ ও যুদ্ধে বেসামরিক জনগণের প্রাণহাণী, লক্ষ লক্ষ মানুষের শরনার্থী হওয়াসহ সৃষ্ট মানবিক সংকটে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ইউক্রেনে অবস্থিত পারমানবিক চুল্লীগুলোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ যৌক্তিক সমাধানের পথে অগ্রসর হবার আহ্বান জানান। তারা বলেন, কোনো দুইটি দেশের মধ্যে সমস্যার সমাধানে যে কোনো একটি দেশের একতরফা পদক্ষেপ গ্রহণ বা সামরিক শক্তি প্রয়োগ সমস্যার সমাধানের সঠিক পথ নয়। তারা বলেন, নিরাপত্তা বিষয়ে রাশিয়ার উদ্বেগকে ন্যাটোর গুরুত্ব না দেয়া ও অবজ্ঞা করার নীতি বিশ্বকে নতুন করে শীতল যুদ্ধের যুগ এবং সমর প্রতিযোগীতার দিকেই ধাবিত করছে। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে বাণিজ্য যুদ্ধ ও ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগীতার হাতিয়ার হিসাবে ব্যবহার করার নিন্দা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments