ডেস্ক রিপোর্ট: আগামী মাসে শ্রীলংকায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ সাইফ হাসান। তার ডেপুটি হিসেবে থাকছেন জাকির হাসান।খবর বাসস
২০২২ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলা সৌম্যের ১৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।
ইমার্জিং এশিয়া কাপের দলে আরও আছেন সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দলে ডাক পাওয়া শাহাদাৎ হোসেন ও মুশফিক হাসান।
ইতোমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো জাকির হাসান, মাহমুদুল হাসান, মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, পারভেজ হোসেন ও মোহাম্মদ নাঈমকেও রাখা হয়েছে।
৫০ ওভারের চতুর্থ আসরের এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও খেলবে আর সাতটি দল দেশের ‘এ’ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে আসর। উদ্বোধনী দিন শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৬ জুলাই ওমান এবং ১৮ জুলাই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
২১ জুলাই দু’টি সেমি-ফাইনাল এবং ২৩ জুলাই হবে ফাইনাল।
বাংলাদেশ ইমার্জিং দল : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান, রিপন মন্ডল, মুশফিক হাসান, আকবর আলি ও মোহাম্মদ নাঈম শেখ।
রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments