ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধসে পড়েছে আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক রাইস স্টীল সাইলেরা‘র দুটি টাওয়ার (সি,এইচ টাওয়ার)। রোববার (১৬ মার্চ) সন্ধায় ঝড়ের সময় টাওয়ার দুটি ধসে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। নির্মাণকারি কর্তৃপক্ষের দাবী, নির্মাণাধীন টাওয়ারের অনেক কাজ বাকী থাকায় একটি অপরটির উপর হেলে পড়ায় অপরটি ধসে পড়ে। ধসে পড়া টাওয়ারের স্থলে নতুন টাওয়ার নির্মাণ করা হবে। এদিকে প্রকল্পটির নির্মাণ কাজ চলমান এবং টাওয়ার ধসে পড়ার বিষয়টি খোজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।
খোঁজ নিয়ে জানা গেছে, আধুনিক এ স্টীল সাইলো বিনে রক্ষিত চাল বিন থেকে মেঘনা নদীতে স্থাপিত জেটিতে নৌযানে পরিবহনের জন্য একটি স্বয়ংক্রিয় কনবেয়র ব্রীজ থাকবে। এ কনবেয়র ব্রীজটি ৬টি টাওয়ারের উপর স্থাপন করা হবে। রোববার সন্ধায় ঝড়ে নির্মাণাধীন এ কনবেয়র ব্রীজের একটি টাওয়ার পাশের অপরটি উপর হেলে পড়ে। এতে একটি টাওয়ার ধসে সম্পুর্ণ ভাবে মাটিতে ধসে পড়ে। টাওয়ায় হেলে পড়ায় পুরাতন সাইলো‘র দেয়াল ঘেষে তৈরি করা প্রকল্পের টিনের গুদামঘর ক্ষতিগ্রস্ত হলেও কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এব্যাপারে প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান “তমা কনট্রাকশন” এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম বলেন, টাওয়ারগুলি নির্মাণাধীণ এবং অনেক কাজ বাকী। তাই ঝড়ে পড়ে গেছে। পড়ে যাওয়া টাওয়ারের বিভিন্ন মালামাল সরানো হচ্ছে এবং এটি নতুন করে আবার তৈরি করা হবে।
এব্যাপারে প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান বলেন, প্রকল্পের নির্মাণ কাজ চলমান। তবে টাওয়ার ধসে পড়ার বিষয়টির খোজ-খবর নেয়া হচ্ছে।
উল্লেখ্য যে, দেশের খাদ্য মজুদ পর্যাপ্ত ও মজবুত করতে দেশের কয়েকটি স্থানে প্রায় ৩৬‘শ কোটি (৩৫,৬৪৯ কোটি ৪ লক্ষ) টাকার ব্যয়ে ৮টি আধুনিক স্টীল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্যমন্ত্রণালয়। অর্ন্তভুক্ত এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫‘শ কোটি (৫৪০ কোটি ৪৫ লক্ষ ৪৯ হাজার ২৬৪ টাকা) ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রীট সাইলোর পাশে মেঘনা নদীরতীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।
জানা গেছে, প্রকল্পের অবকাঠামো নির্মাণে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান “তমা কনট্রাকশন” এর সাথে (০৪/০৪/২০১৮) চুক্তি করে খাদ্য মন্ত্রণালয়। একই বছর প্রকল্পের নির্মাণ কাজও শুরু হয় এবং এপ্রিল/২০২১ এর মধ্যে হস্তান্তরের কথা ছিল। কিন্ত করোনা মহামারি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বিদেশী প্রতিষ্ঠানের টানাপোড়ন ও সরকারের পট পরিবর্তনের কারনে প্রকল্পের মেয়াদ ৪ দফা বৃদ্ধি করা হয়। সর্বশেষ মেয়াদে ডিসেম্বর/২০২৪ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ৩০ নভেম্বর/২০২৪ পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৭৮-৮০ ভাগ। সর্বশেষ ৩০ নভেম্বর/২০২৪ উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রকল্প কাজ পরিদর্শন করেন। আগামী ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
আধুনিক এ রাইস সাইলোর বৈশিষ্ট হলো এটি ৩০ টি স্টীল সাইলো বিনে গঠিত এবং প্রতিটি বিনের ধারণ ক্ষমতা ৩৫ হাজার টন। এতে কীটনাশক ছাড়া স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চালের আদ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রন করে চালের গুণগত মান বজায় রেখে ৩ বছর চাল সংরক্ষন সম্ভব হবে। চাল প্যাকেট ও বস্তাবন্দি করতে এতে রয়েছে ৫০০ টন স্পিডের বেল্ট কনভেয়িং ও চেইন কনভেয়িং সিস্টেম-যা প্রতি ঘন্টায় স্বয়ংক্রিয় মেশিনে ৫০ কেজির ৮০০ এবং ৫ কেজির ৯৬০০ প্যাকেট তৈরি করতে সক্ষম। নদীপথে চাল পরিবহনে ঘন্টায় ১২০ টন স্পিডে লোডিং কার্যক্রম সম্ভব হবে। এ প্রকল্পের আওতায় চাল রক্ষনের পাশাপাশি এখনে নির্মিত হচ্ছে অফিস স্টাফ ডরমেটরি বিল্ডিং, অফিসার্স ডরমেটরি, ইন্সপেকশন বাংলো, আনসার ব্যারাক, এমটি গানী বেগ গোডাউন, স্ক্রেপ গোডাউন, ওয়ার্কসপ কাম স্টোর, বৈদুতিক সাবস্টেশন, ট্রাক পার্কিং এরিয়া ও অভ্যন্তরীণ সড়ক ইত্যাদি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments