ডেস্ক রিপোর্ট: গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সং জোন। মহান বিজয় দিবসে একটি ম্যাশআপ কন্টেন্টের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবার প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো এই মিউজিক প্লাটফর্ম। শুধু তাই নয়, গানের নতুন নতুন সেশান ও কনসার্ট নিয়েও হাজির হবে তারা।
যাত্রা শুরুর প্রাক্কালে কিংবদন্তি শিল্পীদের ট্রিবিউট করে দশটি গান মুক্তি দেয় সং জোন। সর্বশেষ বিজয় দিবসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল তাদের।
উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন, সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ।
দেশাত্মবোধক গানটির সাথে তরুণ প্রজন্মকে এক করতে সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।
ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি – এই মূলমন্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে সং জোন মনে করে, এ প্ল্যাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র্যাপ, কান্ট্রি- সব ধরণের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে শুদ্ধতম ঐক্য।
সং জোন এর ক্রিয়েটিভ প্রডিউসার অনুপ আইচ বলেন “৭১-এ বিজয় ছিনিয়ে আনার জন্য গান ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। যার ফলে দেশ পেয়েছিল বিজয়। গানের সেই শক্তিকেই অনুপ্রেরণা করে আমরা নতুন ও বৈচিত্রময় সৃষ্টি নিয়ে হাজির হতে চাই শ্রোতাদের সামনে। সামনের ফেব্রুয়ারিতেই আমাদের প্রথম সেশান নিয়ে হাজির হচ্ছি। ”
সংগীতের এ নতুন প্লাটফর্মটি সৃষ্টির উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ এবং ক্রিয়েটিভ প্রডিওসার অনুপ আইচ। একইসাথে মিউজিক প্রোডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও কোঅর্ডিনেটর হিসেবে আছেন মুয়ীয মাহফুজ ।
নতুন এই স্টুডিওতে অত্যাধুনিক সরঞ্জামের সাথে কোয়ালিটিফুল ইন্সট্রুমেন্ট ও বড় একটা টিম কাজ করে যাচ্ছে। অক্টোবর মাসের মাঝামাঝিতে সোশ্যাল মিডিয়ায় সং জোন-এর পথচলা শুরু।
বাংলা গানের জগতে লাগা নতুন এক ঢেউয়ের সাথে সং জোন এগিয়ে যেতে চায় বহুদূর।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments