অপারেশন ডেভিল হান্ট
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট, তেজগাঁও, পল্লবী, বংশাল, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানা একজন, তেজগাঁও থানা দুইজন, পল্লবী থানা তিনজন, বংশাল থানা একজন, যাত্রাবাড়ী থানা তিনজন, শাহজাহানপুর থানা একজন, উত্তরা পশ্চিম থানা একজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম-১। তানজির হাসান (২২)।
অপরদিকে তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তেজগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সোহেল (৩০) ও ২। সাইকা মাজেদ (৬৫)।
পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পল্লবী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। কাজী রিফাত আহম্মেদ (৩৬) ২। সোহেল (২৫) ও ৩। মোঃ খোকন (২০)।
এছাড়া বংশাল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বংশাল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ আব্দুল হান্নান (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। ইমরান (৩২) ২। লিটন (৩৫) ও ৩। রাসেল (৩৯)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শাহজাহানপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম-১। মোঃ আরিফ হোসেন সুজন (৩০)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম-১। মোঃ রুপকুল্লা (২৬)।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। জুলহাস মুন্সি (৩৬)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments