স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে কোন লাভ হবে না। বাংলাদেশের জনগণ বুঝে যড়যন্ত্রের হোতা কে? অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি হতে হবে।
আমিনুল হক বলেন, গত ১৭ বছরের স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে এদেশের মানুষের উপর জুলুম-নির্যাতন- নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র জনতার গণআন্দোলনের মাধ্যমে। তিনি বলেন, এদেশের মাটিতে আর কোন এরকম স্বৈরাচারের স্হান নাই। আমরা আর কোন স্বৈরাচার দেখতে চাই না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত ৬টি পরিবারের সাথে আলাদা আলাদা দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে ও আর্থিক সহায়তা প্রদানকালীন সময়ে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।
আমিনুল হক গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত ৬ জন ছাত্র আমিনুল ইসলাম হৃদয়,শাহরিয়ার হোসেন আলভী,মো: সানি, সাব্বির হোসেন রনি,জুলফিকার আহমেদ সাকিল,লিটন হোসেন লাল্লুর বাসভবনে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন।
আমিনুল হক এসময় নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে রয়েছেন, আমরা সবাই আপনাদের পাশে আছি, সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো এবং আপনাদের জন্য যা যা করণীয় সবকিছু করবো।
তিনি বলেন, ভাই হিসেবে সন্তান হিসেবে আমরা পাশে থাকবো।
এ সময় তার সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন,ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,আনিসুর রহমান আনিস, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,পল্লবী ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ মামুনসহ স্হানীয় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments