ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৪ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ৪ জন। এছাড়া আরও ১ জনের মৃত্যুর তথ্য যাচাই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৩ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগী ২১ হাজার ২১২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মধ্যে ভর্তির সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু ৪ জন, যার মধ্যে ঢাকায় ৪ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যু ৯৯৫ জন। একইভাবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হামে মৃত্যু ১০১ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু ৯ জন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments